বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ী সদর উপজেলায় মিনা দিবস পালিত –
- Update Time : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মিনা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষেেআজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য রালী বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হওয়া র্যালীটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহাকারী শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার, মোশাররফ হোসেন, আব্দুস সালাম, নাছরিন নাহার প্রমূখ।
র্যালী শেষে সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































