রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন –
- Update Time : ০৫:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৩ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মানিক বিশ্বাস, সহ-সভাপতি বিনয় কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইমাম, মহিলা সম্পাদিকা আঞ্জুমান আরা, দপ্তর সম্পাদক আব্দুল বারেক, বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রমাণিকসহ অন্যান্য প্রধান শিক্ষকরা। কর্মসূচী চলাকালে শিক্ষকরা বলেন, তাদের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































