দুই মেম্বার প্রার্থীসহ আটক ৫, ৩ জনের কারাদন্ড –
- Update Time : ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য প্রার্থী পান্নু মোল্লা এবং আইয়ুব মোল্লা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল শো-ডাউন বের করে।
গোয়ালন্দ ঘাট ওসি রবিউল ইসলাম জানান, ওই শো-ডাউনে ঘটনায় এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সৃষ্টি হয়। সে সময় ভ্রাম্যমান আদালতের সদস্যরা অভিযান চালিয়ে প্রার্থী পান্নু মোল্লা এবং আইয়ুব মোল্লাসহ তাদের তিন জন সমর্থককে আটক করার পাশাপাশি ৫টি মোটর সাইকেল জব্দ করে। পরবর্তীতে তিন জন সমর্থককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত এবং প্রার্থী দু’জনকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থানায় আটক রাখার নির্দেশ দেন। আজ নির্বাচন শেষে ওই দুই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































