পাংশায় ১১ মামলার আসামী ডাকাত সদস্য রবিউলের লাশ উদ্ধার –
- Update Time : ০৪:২২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার মাছপাড়া ইউপির গাঁড়াল গ্রামের বটতোলা এলাকা হতে ডাকাত রবিউল ইসলাম (৪০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ইসলাম সাছপাড়া ইউপির লক্ষনদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন ডাকাতদের আভ্যান্তরিন কারনে তাদের নিজস্ব লোকজনই গত ৯ই সেপ্টেম্বর সোমবার রাতের কোন এক সময় ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডাকাত রবিউলকে হত্যা করে লাশ গাঁড়ার গ্রামের বট তোলায় ফেলে গিয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরে স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়। পাংশা থানা কর্মকর্তা আরোও জানান নিহত রবিউলের বিরুদ্ধে পাংশা থানায় ৩টা, রাজবাড়ী সদর থানায় ১টা, গোয়লন্দ থানায় ১টি, মানিকগঞ্জ সদর থানায় ২টা, কুষ্টিয়ার খোকসা থানায় ২টা ও কুষ্টিয়ার কুমারখালী থানায় ২টা (সর্বমোট ১১টা মামলা রয়েছে। তবে ডাকাত রবিউলকে কুপিয়ে হত্যা করায় এলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানাগেছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































