কালুখালী দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ নজরুল ইসলাম-এর ইন্তেকাল –
- Update Time : ১০:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ নজরুল ইসলাম আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ভোর ৬ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি ওয়া………….। দীর্ঘদিন কিডনী রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ সংবাদে পরিবার, কালুখালী দাখিল মাদরাসার শিক্ষকগন, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকালে বাদ আসর কালুখালী দাখিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে প্রথম জানাযা নামাজ মাওঃ আবুল কালাম আজাদের ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামাতে ইসলামির আমির এ্যাডঃ নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, রতনদিয়া বাজার জামে মসজিদের খতিব আব্দুল মালেক, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, মাজবাড়ী এমআই আলিম মাদরাসার অধ্যক্ষ্য মাওঃ মোঃ নুরুল ইসলাম, হোগলাডাঙ্গী মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রব সহ অন্যান্যরা। পরে তার নিজ গ্রাম ঝাউগ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে ঝাউগ্রাম গোরস্থানে দাফন কার্য সমাপ্ত করা হয়। মরহুম তার অগোচরে ১ স্ত্রী, ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































