রাজবাড়ীতে অটিজম সচেতনতা বিষয়ক মহিলা ও শিশু সমাবেশ –
- Update Time : ১১:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ৭৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“অটিজম কোন রোগ নয়” এই প্রতিপাদ্যকে রেখে রাজবাড়ীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় অটিজম সচেতনতা বিষয়ক মহিলা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার পাঁচুরিয়া সামসুদ্দিন আহমেদ প্রতিবন্ধী শিক্ষা ও পুনঃবাসন কেন্দ্র প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর, সামসুদ্দিন আহমেদ প্রতিবন্ধী শিক্ষা ও পুনঃবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি শরিফ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোঃ রমজান আলী মোল্লা প্রমূখ। সমাবেশে প্রতিষ্ঠানটির প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা বিষয় তুলে ধরা হয় এবং বলা হয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমাজসেবা দপ্তর থেকে পর্যাপ্ত পরিমান সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার। আর প্রতিবন্ধী শিশুদের কেউ বোঝা মনে করবেন না এবং তাদের সেবা দিয়ে স্বাভাবিক রাখা যায়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোন সমস্যা থাকলে সমাজসেবা দপ্তরে যোগাযােগ করতে অনুরোধ করেন সমাজসেবা কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































