রাজবাড়ী সদর হাসপাতালে দশ মাসেও পদায়ন করা ৪ চিকিৎসক করেনি যোগদান –
- Update Time : ১১:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস।
সনাক সদস্য জনাব নুরুল হক আলম এর সভাপতিত্বে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক রাজবাড়ী’র মতবিনিময় সভা গতকাল বৃহষ্পতিবার সকালে আধুনিকৃত সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস, বিশেষ অথিতি ছিলেন আরএমও জনাব ডা. শাহনিমা নার্গিস। টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন। আরও বক্তব্য রাখেন সনাক সদস্য খন্দকার তাহিরা হাসান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে তথ্য উন্মুক্তকরণে ওয়েব সাইট ওয়েব পোর্টাল এর ব্যবহার, অভিযোগ নিষ্পত্তির কমিটি, গাইডলাইন ও নির্দেশনা বিষয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটিগঠন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য প্রকাশ এর জন্য তাৎক্ষনিক অভিযোগ প্রদান, বহিঃবিভাগের টিকিট, প্যাথলজি টেষ্ট, বেড, কেবিন, ড্রেসিং, ইনজেকশন পুশ করতে অতিরিক্ত অর্থ আদায় করা হলে অভিযোগ প্রদান, রশিদ ছাড়া অতিরিক্ত টাকা প্রদান না করা, নারী ও পুরুষদের জন্য আলাদা টেকনিসিয়ান চিকিৎসক, নারী ও পুরুষবান্ধব অবকাঠামো, এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্ত আলোচনায় সভার প্রধান অতিথি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ও জনবলের সংকট রয়েছে। গত ১২ নভেম্বর তারিখে স্বাস্থ্য বিভাগ থেকে ৪ জন চিকিৎসককে পদায়ন করলেও তারা আজও যোগদান করেননি। ফলে স্বল্প জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে। পদায়নকৃত চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হলেও তারা যোগদানের ব্যাপারে উৎসাহ দেখায়নি। তিনি আরও বলেন, জনবল ও অবকাঠামোগত সমস্যা থাকা সত্বেও সেবাগ্রহণকারীদের সুবিধার্থে হেল্প ডেস্ক তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে হেল্প ডেস্ক তথ্য কেন্দ্রে একটি সার্বক্ষনিক ফোন নম্বরের ব্যবস্থার সুপারিশ করেন আরএমও ডাঃ শাহমিনা নার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্গিস। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তত্বাবধায়ক নিজ খরচে পরিচাছন্নতা কর্মীর ব্যবস্থা করছেন এবং তিনি সুপারিশ করেন এলাকার ধণাঢ্য ব্যক্তিগণ একটু সহযোগিতা করলেই হাসপাতালের মানউন্নয়ন করা সম্ভব। চিকিৎসকগণ হাসপাতালে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেন সেব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, পূর্বের তুলনায় হাসপাতালের সেবার মান অনেক উন্নত হয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আরএমও ডাঃ শাহমিনা নার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্গিস, মোঃ আবদুল্লাহ আল মামুন, নাসিং সুপারভাইজার ক্ষমা মন্ডল, এসএসএন আখিঁ তারা, এমটি ল্যাব নন্দ দুলাল সরকার, ফার্মাসিষ্ট চায়না বালা, ওয়ার্ড মাস্টার মোঃ আবুল হোসেন, সনাক সদস্য লুৎফুন্নেছা, সৌমিত্র শীল চন্দন, আবদুল্লাহ আল মাহমুদ, মোহিতুজ্জামান বেলাল, হাসপাতালের নার্স, স্টাফ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































