বালিয়াকান্দিতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন –
- Update Time : ০৯:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
- / ৭৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“ পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩দিনবাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের ৬টি স্টল বসেছে। আগামী ২৯ আগষ্ট পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেলা সম্পন্ন হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































