রাজবাড়ীতে সংসদ সদস্য সালমা চৌধুরীকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
- / ৭৮ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শনিবার দুপুরে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের আয়োজনে সংরক্ষিত মহিলা আসন-৩৪ (ফরিদপুর) এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রফেসর দিলীপ কুমার কর এর সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন-৩৪ (ফরিদপুর) এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। তিনি বলেন, শোকের মাস আগষ্ট। এই মাসেই হারিয়েছি বঙ্গবন্ধু ও বঙ্গবমাতাকে। হারিয়েছি বঙ্গবন্ধু পরিবারের অনেক সদস্যকে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
আমার বাবা এ্যাড. ওয়াজেদ আলী চৌধুরী একজন গভর্নর ছিলেন এজন্য আমি গর্ববোধ করিনা। আমি গর্ববোধ করি আমার বাবা একজন ত্যাগি, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন এজন্য। আমি এই কলেজের ছাত্রী ছিলাম। অনেক স্মৃতি রয়েছে এই কলেজে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, সহযোগি অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, ড. মোঃ শওকত আলী মোল্লা, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, মোঃ আব্দুর রশিদ মন্ডল, সেলিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুরজিত চক্রবর্তী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ মাঠ প্রাঙ্গনে ফলদ ও বনজ বৃক্ষরোপন করেন এমপি সালমা চৌধুরী রুমা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































