গোয়ালন্দের আ:লীগ নেতা নেকবার আলী মোল্লা’র ইন্তেকাল –
- Update Time : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
- / ৬৬ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামীলীগ গোয়লন্দ উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেকবার আলী মোল্লা (৮০) শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৪ মেয়ে ও দুই স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবীন এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। রাজনৈতিক জীবনে নেকবার আলী মোল্লা গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































