২৯০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে পাঁচুরিয়ার মাহাবুব গ্রেপ্তার –
- Update Time : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
- / ৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার সদর উপজেলার গৌরীপুর এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব শেখ (২১) কে গ্রেপ্তার করেছে। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করেছে ২৯০ পিচ ইয়াবা ট্যাবলেট। মাহাবুব সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।
জানাগেছে, সদর উপজেলার গৌরীপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ সংবাদের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে গোপন উৎস থেকে সংবাদ পেয়ে র্যাব সদস্যরা রাজবাড়ী জেলার সদর থানাধীন গৌরীপুর গ্রামস্থ জনৈক মোঃ রাজ্জাকের বাড়িতে অভিযান পরিচালনা করে। সে সময় র্যাব মোঃ মাহাবুব শেখ কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার সদর থানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার সদর থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































