আগামী ২৩ আগষ্ট শুভ জন্মাষ্টমী, রাজবাড়ীতে প্রস্তুতি সভা –
- Update Time : ০৮:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের একটি হলো জন্মাষ্টমী। আগামী ২৩ আগষ্ট শুভ জন্মষ্টমী পালন করা হবে। এ উপলক্ষেে আজ বুধবার বিকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, জন্মষ্টমী উদ্যাপন কমিটির আহবায়ক রনজিৎ সরকার টিটু, জয়দেব কর্মকার, গণেশ মিত্র প্রমুখ বক্তৃতা করেন। সভায় জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
জন্মষ্টমী উদ্যাপন কমিটির অন্যতম সদস্য শুক্লা সরকার জানান, শুভ জন্মষ্টমী পালন উপলক্ষে আগামী ২৩ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল হরিসভা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ওই মন্দির থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়পুল হরিতলা মন্দিরে গিয়ে শেষ হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ওই সব অনুষ্ঠানে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































