হত্যা, গুজব ও ইসলাম –
- Update Time : ১০:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / ৮৪ Time View

শামীমা আক্তার –
সূচনা : আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর বাকি সব কিছু সৃষ্টি করেছেন মানুষের সুবিধার জন্য। আমরা পরষ্পরিক সম্প্রীতির দেশ বাংলাদেশে বাস করি। যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, সবাই যার যার উৎসব পালন করতে পারে। কিন্তু বর্তমানে কিছু মানুষের গুজর্বে কারনে আমরা দেখছি হত্যা আতংক বিরাজ করছে। জনমনে বিভ্রান্তি বিরাজ করছে, অবশ্য এর সঙ্গে আরো কিছু বিষয় বিরাজমান বা জড়িত।
ইসলামের আলোকে বর্তমান সময় :
মানুষের থেকে দামী গুরুত্বপূর্ণ সৃষ্টিজগতের মধ্যে আর কিছু নেই। মানুষের তত্ত্বাবধান ছাড়া অন্য সৃষ্টি তেমন কল্যাণকর কিছু বয়ে আনতে পারে না। বর্তমানে গুজবের ফাঁদে পড়ে মানুষ হত্যা বৃদ্ধি পেয়েছে। গুজব ছড়িয়েছে “মানুষের মাথা বড় স্থাপনায় দিতে হয় না হলে সেই স্থাপনা টেকসই হয় না”। যেমন, পদ্মা সেতু নিয়ে আমরা গুজব শুনতে পাচ্ছি। যদিও আমাদের কাছে এর কোন সত্যতা এসে পৌঁছায়নি। আল কোরআনের ৪৯ নং সূরা হুজরাতে ৬ নং আয়াতে বলা হয়েছে “ওহে যারা ইমান এনেছ যদি তোমাদের কাছে কোন ফাসেক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা খুব পরীক্ষা করে দেখবে, যেন অজ্ঞতা বশতঃ কোন কওমের ক্ষতি না করে বসে এবং নিজেরদ কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়।”
আমরা ইনসুলিন ইনজেকশন পাই গরুর অগ্ন্যাশয় থেকে। গরু আরো অনেক কারনে গুরুত্বপূর্ণ। যখন গরু আমাদের কাছে এতো গুরুত্বপূর্ণ তখন মানুষের গুরুত্ব অপরিসীম।
আদম সন্তান হাবিল ও কাবিলের ঘটনা বর্ণা তকরার পরে সূরা মায়িদাহ এর ৩২ নং আয়াতে বলা হচ্ছে “ এ করণেই আমি বণী ইসরাঈলের প্রতি ও বিধান দিয়েছি যে, যে কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা ফাসাদ সৃষ্টি করার কারণ ছাড়া হত্যা করল সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল। আর যে কেউ কারো জীবন রক্ষা করল, সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল।”
আমরা জানি গর্ভস্থ শিশু হত্যা করা হারাম। অপরিপূর্ণ মানুষকেই যখন হত্যা করতে নিষেধ করা হয়েছে তখন পরিপূর্ণ মানুষকে হত্যা কত ভয়ঙ্কর হতে পারে।
শেষ কথা :
কোন ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি যতি হত্যার স্বীকার হয় তাহলে পরিবারের ভবিষ্যৎ কত মারাতœক হতে পারে। গুজবের কারনে অনেক অভিভাবক ভীতির মধ্যে রয়েছে। বর্তমানে জ্ঞান লাভের জন্য অনেক মাধ্যম রয়েছে যা সহজেই আমাদের বিভ্রান্তি দূর করতে পারে। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমরা যদি সচেতন হই তাহলে সহজেই হত্য, গুজব সহ সকল খারাপ সবকিছুকে বর্জন করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
লেখক- শামীমা আক্তার, লক্ষিকোল, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































