বালিয়াকান্দির বহরপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার –
- Update Time : ১০:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জনদূর্ভোগ কমাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বহরপুর রেলষ্টেশনের পুর্ব দিকে অক্সফোড স্কুল সংলগ্ন রেলগেইট পারাপারে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি ছিলো নিত্যদিনের। রেল লাইন থেকে রাস্তা প্রায় এক ফুট নিচু হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়।
সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ এর আহ্বায়ক এস,এম হেলাল খন্দকার জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কৃষকরা ভ্যান যোগে কৃষি পন্য, মটর সাইকলে ও স্কুলের শিক্ষার্থীরা বাইসাইকেল নিয়ে আসা যাওয়া করেন। তবে উচু নিচু থাকায় তাদের দূর্ভোগ ছিলো চরমে। ইতোপূর্বে পাশ^বর্তী ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, নাদের মাত্তবরসহ বেশকিছু মানুষ দুর্ঘটনার শিকার হন। বিষয়টি সংশ্লিষ্ঠরা দেখেও না দেখার ভান করে ছিলেন। যে কারণে তারা আজ সোমবার স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ইট, বালু, খোয়া দিয়ে রাস্তাটির এক পাশ সংস্কার করেছেন। যে কারণে বর্তমানে ওই রাস্তায় চলাচলে আর বেগ পেতে হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































