অনাকাঙ্খিত সন্তান এবং তার ভবিষ্যৎ –
- Update Time : ০২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / ৮২ Time View

শামীমা আক্তার –
সূচনা -পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে জান্নাত থেকে। পিতা আদম (আ) এবং মাতা হওয়া থেকে মানুষের সূচনা। বিয়ে থেকে পরিবারের সূচনা আর পৃথিবীতে মানুষের ধারাবাহিকতা বজায় থাকে পরিবারের মাধ্যমে। পরিবারের মাধ্যমে মানুষ বড় হয়ে ওঠে আর শিখতে থাকে ভালমন্দ সবকিছু। পরিবার ছাড়া সুস্থ জীবন আমরা কল্পনা করতে পারি না।
সন্তান যখন অনাকাঙ্খিত – বিয়ে থেকে পরিবারের সূচনা। তারপরে আসে সন্তানের ভাবনা। সব সময় নতুন সন্তানের আগমন সুখের হয় না। কখনও গর্ভপাতের প্রশ্ন আসে। আবার কখনও গর্ভপাত করা সম্ভব হয় না। অবশেষে অনাকাঙ্খিত সন্তান পৃথিবীতে আসে। গর্ভপাতের ভাবনা বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষের পক্ষ থেকেই আসে কারণ, পুরুষ তার জৈবিক চাহিদাকে রোধ করতে পারে না নারী তার জৈবিক চাহিদাকে রোধ করতে পারে।
ফলাফল এবং ভবিষ্যৎ – সন্তনের সঙ্গে যেই নাম সব থেকে জড়িয়ে আছে তা হচ্ছে মা। অনেক মা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ভাল করে বুঝতে পারে না। আবার অনেক সময় গর্ভপাতের ক্ষতির আংশকায় সন্তান জন্ম নেয়। অনেক মা গর্ভকালীন সময় পরিবারের খুবই চাপের মুখে থাকেন। আমরা জানি গর্ভস্থ শিশুর ৪ মাসে শ্রবণ শক্তি আর ৭ মাসে দৃষ্টিশক্তি আসে। এই বাচ্চার অনুভূতি শক্তি তো আছে কিন্তু প্রকাশ শক্তি নেই। আগুন দেখে আমরা দৌড়ে পালিয়ে যাই যারা হাঁটতে পারি, কিন্তু যারা হাঁটতে পারেনা তারা বাঁচার আকুতি জানায় কারণ তাদের অনুভূতি শক্তি আছে, প্রকাশ শক্তি নেই। গর্ভের বাচ্চার মনের উপর যেই বিরুপ প্রভাব পড়ছে তার মনের রাগ, ক্ষোভ জন্ম নিচ্ছে সেই বিষয়টিকে আমরা ভেবে দেখেছি। আমরা জানি কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম Hydrophobia যেই রোগের জীবাণু ২০-৩০ বছর পরেও আমাদের শরীরে Active হতে পারে। অনাকাঙ্খিত সন্তানের মনের রাগ, ক্ষোভ তার পরবর্তী জীবনে চলার পথে ভীষনভাবে প্রভাব ফেলতে পারে। তাতে বিকৃত মানসিকতারও তৈরি করতে পারে। পরিবারের আকাঙ্খা ছিল ছেলে সন্তানের হয়ে গেছে মেয়ে। সেই ক্ষেত্রে এই মেয়ে অনাকাঙ্খিত। আমাদের সমাজের এই চিত্র নিত্য দিনের ঘটনা। গর্ভপাতের ঔষধ ব্যবহারের কারনে অনেক বাচ্চা Immature Brain, Nerve Disorder, Heart Disease. এই সমস্যা নিয়ে পৃথিবীতে আসতে পারে।
যেই শিশু একদিন সমাজের কর্ণধার হবে সে পৃথিবীতে কিভাবে আসবে তার পরিবেশ কেমন হবে তা নিয়ে আমাদের কিছুটা চিন্তা ভাবনা করা দরকার।
কাঙ্খিত সুখের ঠিকানা সন্তান কে আমরা যেন অনাকাঙ্খিত বিপদের কারণ হিসেবে তৈরি না করি। তাহলে পরিবার, দেশ, জাতি সবাই উপকৃত হতে পারব।
লেখক- শামীমা আক্তার, লক্ষিাকোল, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































