ছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিভাবকসহ আটক ৮ –
- Update Time : ১০:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই অভিভাবকসহ ৮ জনকে পুলিশ আটক করেছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ¦ আব্দুল করিম উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ভবদিয়া গ্রামের পলাশ সেখের ছেলে সোহান শেখ, রশিদ শেখের ছেলে সিয়াম শেখ, খালেক সরদারের ছেলে শিশির সরদার, দুলাল শেখের ছেলে লালন শেখ, ইউনুস হোসেনের ছেলে নাজমুল জামান, গোপালবাড়ীর নিকবর মিয়ার ছেলে তুষার মিয়া, অভিভাবক গেদা শেখের ছেলে মাসুদ শেখ ও করম আলী শেখের স্ত্রী ভানু বেগম।
শিক্ষক, শিক্ষার্থী ও থানা পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানাগেছে, স্কুলে যাওয়া আসার পথে ওই বখাটেরা নিয়মিত ভাবে ছাত্রীদের পথ আগলে দাঁড়ানো, হাত ধরে টানাটানি ও অশ্লিল উক্তির মত ঘটনা ঘটিয়ে আসছে। বখাটেদের অভিভাবদের কাছে বিচার দেয়া হলেও উল্টা তারা ছাত্রীদেরই দোষারোপ করে।
রাজবাড়ী থানার এসআই এনছের আলী বলেন, গতকালও একই ঘটনা ঘটানোই স্থানীয়দের সহযোগিতায় চিহ্নিত বখাটে ও অভিভাবকদের আটক করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































