বর বাঁচলো পালিয়ে, কনের বাবার মুচলেকা –
- Update Time : ০৯:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
- / ৬৪ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
বিয়ে করতে বরযাত্রীদের সাথে নিয়ে কনের বাড়িতে হাজির বর। চলছে বিয়ের আনুষ্ঠানিকতা। এসময় সেখানে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে দৌড়ে পালালেন বর। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের মজলিশপুর চর কর্ণেশনা গ্রামে।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়ালন্দ উপজেলার মজলিশপুর চর কর্ণেশনা গ্রামের মজি শেখের মেয়ে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী শান্তার বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে বিয়ে বাড়িতে হাজির হন তিনি। বিপদ আঁচ করতে পেরে বর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সামনে কনের পিতার কাছ থেকে বিয়ে বন্ধের মুচলেকা নিয়ে মানবিক কারণে কোন দন্ড না দিয়ে ছেড়ে দেয়া হয় বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































