পাংশার হাবাসপুর স্পোর্টিং ক্লাব গোল্ডকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
- / ৬৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন’র হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় মাঠে হাবাসপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাবাসপুর স্পোর্টিং ক্লাব ৪র্থ গোল্ডকাপ ট’র্নামেন্ট ২০১৯ ইং এর উদ্বোধনী খেলা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় নির্দ্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইব্রেকারের পাংশার কলিমহর ইউপির গোপালপুর অগ্রনী সংঘকে পরাজিত করে পাবনার সুজানগর আবুল হোসেন স্মৃতি ফুটবল একাদশ ৪-৩ গোলে বিজয়ী হয়েছে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং এ খেলার উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন,বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাবিক আল হাসানের পিতা খোন্দকার মাশরুর রেজা কুটিল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী,যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান,পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু, হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুখ হোসেন,হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ জহুরুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনের যাক জকমপূর্ন এ খেলায় মাঠের চতুর পাশে দর্শকের উপচেপড়া ভীর লক্ষ করা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































