আ:লীগ নেতা প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র উপর হামলার ঘটনায় মামলা –
- Update Time : ১০:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র বহনকারী প্রাইভেটকার ভাংচুর ও মারপিটের ঘটনায় আজ মঙ্গলবার গোয়ালন্দ থানায় অজ্ঞাত ১৫/২০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি হয়েছেন, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
প্রদীপ্ত চক্রবর্তী কান্ত জানান, গত সোমবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে তিনি রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। তাদের বহণকারী প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রীজ এলাকায় পৌছতেই ১০/১২টি মোটরসাইকেলে আসা একদল দূর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে তাদের উপর হাতুড়ি ও লাঠিশোঠা নিয়ে হামলা চালায়। এতে গাড়িতে থাকা তিনি ও অপর আরোহি ও গোয়ালন্দ টেক্সটাইল মিলের মালিক আলাউদ্দিন আহত হন এবং গাড়িটিও ভাংচুর করা হয়। হামলাকারীরা নুরু মন্ডলকে দুরে রেখে কমিটি করতে নিষেধ করেন। পরে তাদের রাজবাড়ী ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































