অসুস্থ্য নেতা ডাঃ সামসুল আলমের পাশে পুনঃরায় দাঁড়ালো আ:লীগ –
- Update Time : ১০:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের অসুস্থ্য সভাপতি ডাঃ সামসুল আলমের পাশে পুনঃরায় দাঁড়িয়েছে আওয়ামীলীগ। বর্তমানে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলি শেখ জানান, সামসুল আলমের অসুস্থ্যতার খবর পেয়ে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম লাভলু, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি গোড়া পোদ্দার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ছুটে যান এবং আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হয়।
তিনি আরো বলেন, ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বিভিন্ন সময়ে ডাঃ সামসুল আলমকে আর্থিক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































