ভ্যান চালকের হত্যারকারীদের বিচার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ –
- Update Time : ১০:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- / ৮৮ Time View

রুবেলুর/স্বপন, রাজবাড়ী বার্তা ডট কম :
ভ্যান চালক রহিম শেখ হত্যাকারীদের বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
আজ সোমবার ১২ টার দিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, রহিমের বাবা কেছমত শেখ, মা ছামিরুন নেছা, ভাই রফিক শেখসহ স্থানীয় এলাকাবাসী।
রহিমের ভাই ও মামলার বাদী রফিক শেখ বলেন, তার ভাবীর পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে তার ভাই রহিম খুন হয়েছে। এ ঘটনা গত ২০ মে তিনি বাদী হয়ে মোছাঃ সুফিয়া বেগম, মোঃ আনোয়ার মন্ডল, মোঃ উজ্জল শেখসহ আরো অজ্ঞাত ৩ জনকে আসামী করে কালুখালী থানায় মামলা করেন। এর মধ্যে আসামী সুফিয়া বেগম গ্রেপ্তার হলেও অন্য আসামীদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেননি। ওই সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবী জানান।
জানাগেছে, রহিম শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের কেছমত শেখের ছেলে। চলতি বছরের ১৭ মে ভ্যান চালক রহিম নিখোঁজ হন এবং ১৯ মে মাজবাড়ী ইউপির শ্রীপুর গ্রামের কাশেমের বিলের কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































