রাজবাড়ীতে বাল্য বিয়ে বন্ধ, আটক হলো কনে ও বরের বাবা –
- Update Time : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
তাসমিনা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে হবার কথা ছিলো আজ শনিবার বিকালে। তবে গোপন সংবাদে খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় থানা পুলিশের সদস্যরা ওই বিয়ে বন্ধ করার করার পাশাপাশি কনের বাবা এবং বরের বাবাকে আটক করেছে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা গ্রামের আলম শেখের মেয়ের সাথে জেলার কালুখালী উপজেলার ধুবাড়িয়া গ্রামের সামাদ খানের ট্রেইলারিং কর্মচারী আলমগীর খান সোহেল (২১)-এর সাথে গতকাল শনিবার বিকালে বিয়ে হবার কথা ছিলো।
রাজবাড়ী থানার এসআই নাজমুল জানান, তার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সদস্যরা ওই বাল্য বিয়ে বন্ধ করার করার পাশাপাশি কনের বাবা এবং বরের বাবাকে আটক করে নিয়ে আসেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে ওই বাল্য বিয়ের খবর পান। সে সময়ই তিনি বিষয়টি নিয়ে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারের সাথে কথা বলেন। পরবর্তীতে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































