সভাপতি রফিকুল, সম্পাদক নুরুল – রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড আ: লীগের কাউন্সিল অনুষ্ঠিত-
- Update Time : ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ৭৭ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলা শহরের কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কানাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তৃতা করেন, জেলা আ:লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন ও এ্যাডঃ রফিকুল ইসলাম, পৌর আ:লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, ওয়ার্ড আ:লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য অরুন সরকার প্রমুখ।
সম্মেলনে দুই শত কাউন্সিলরের উপস্থিতে সভাপতি হিসেবে মো: রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়। সেই সাথে এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































