বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন –
- Update Time : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / ৮১ Time View

রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়রের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, খানগঞ্জ ইউপি চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, ইউপি আওয়ামীলীগের সভাপতি আকরামুজ্জামন চৌধুরী রঞ্জু প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়রের সভাপতি (চলতি দ্বায়িত্ব) মোঃ আব্দুল মালেক প্রামানিক।
জানাগেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এন.এন কনষ্ট্রাকশন প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে কাজটি সম্পূর্ণ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































