কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ –
- Update Time : ১০:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / ৭৯ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার বিকাল ৩ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন (গভঃ রেজিঃ ঢ-০৮২২৯) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আন্তঃ জেলা বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ নুরুল হক আলম, কালুখালী আয়না একাডেমির অধ্যক্ষ একেএম শওকত, বালিয়াকান্দি স্বরলিপি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ চৌধুরী রফিকুন্নবী প্রমূখ।
অনুষ্ঠানে পঞ্চাশটি স্কুলের দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিজয়ী ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































