গোয়ালন্দের ২ ইউপি নির্বাচন : নৌকার প্রার্থীদের শ্রদ্ধা নিবেদন –
- Update Time : ০৯:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ৭০ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া দুই প্রার্থী শুক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে দলীয় চুড়ান্ত সিদ্ধান্তে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল এবং দেবগ্রাম ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম।
শুক্রবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রদ্ধানিবেদন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক আতিক উজ্জামান সেন্টু, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাফিজুল ইসলাম, উজানচর ইউনিয়ন আওয়ামীলগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ হোসেন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদ চৌধুরী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































