আজও দৌলতদিয়ায় কর্মস্থল মুখি মানুষের ঢল –
- Update Time : ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
- / ৬৬ Time View

রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আজ ঈদের ৭ম দিনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে কর্মস্থল মুখি মানুষের ঢল নেমেছে।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামলা দিতে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ যাত্রীদের ফেরিতে যেতে মাইকিং করতে দেখা গেছে। এছাড়া
এছাড়া সড়কে ছোট গাড়ী প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহি বাস এবং প্রায় ৩ শতাধিক পন্যবাহি ট্রাক দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে। এতে অতি গরমে ভোগান্তি পড়েছেন ঢাকামুখি যাত্রী ও চালকরা। সময় যত বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ ততই বাড়বে বলে ধারনা ঘাট কর্তৃপক্ষের।
মঙ্গলবার সকাল সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় কর্মস্থল মুখি যাত্রীদের উপচে পড়া ঢল লক্ষ্য করা গেছে।
অপরদিকে নদীর পানি কমে যাওয়ায় ৫নং ফেরি ঘাটের পন্টুন অনেকটা উচু হয়ে যাওয়া যানবাহন উঠা নামায় সম্যস্যা হচ্ছে। ফলে ঘাটটিতে সকাল থেকেই লোড যানবাহন গুলো সড়কে উঠার সময় কয়েক দফায় স্লিপ কাটে আর উঠতে পাওে নাই। এ সময় ঢাকামুখি এক যাত্রী শিশু বাচ্চা নিয়ে ট্রাকের ধাক্কায় পানিতে পড়ে যায়। পগে স্থানীয়রা ওই যাত্রীকে বাচ্চাসহ পন্টুনের নিচ থেকে উদ্ধার করে।
অপরদিকে ঘাট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যারজট নিরসনে পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ২০টি ফেরি ও ৩৪ টি লঞ্চ চলাচল করছে এবং ৬টি ফেরি ঘাটের ৬টি ঘাটই সচল রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদয়িা ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম বলেন, , বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ২০টি ফেরি ও ৬টি ফেরি ঘাটের ৬টি ঘাটই সচল রয়েছে। তবে হঠাৎ নদীতে পানি কমার কারণে ঘাট গুলো খাড়া হয়ে যাওয়ায় যানবাহন উঠা নামায় কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ ঘাট গুলো ঠিক করলে আর সমস্যা হবে না। এছাড়া ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখি মানুষ নিরাপদে ফিরছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































