প্রবাসী ফোরামের উদ্যোগে গোয়ালন্দের দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ –
- Update Time : ০৩:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা দেশের বাইরে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে সংগঠন প্রবাসী ফোরামের উদ্যোগে গত শনিবার উপজেলার অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে ঈদের পোশাক সামগ্রী বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলার আহম্মদ আলী মৃধা গণগ্রন্থাগারে আয়োজিত পোশাক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
নেদারল্যান্ড প্রবাসী কামাল হোসেনের সমন্বয়ে সংগঠনের অন্যতম সদস্য মাহাফুজুর রহমান মিলনের সঞ্চালনায় পোশাক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী, প্রবাসী ফোরামের গোয়ালন্দের সমন্বয়ক লুৎফর রহমান, আবুল হোসেন, নীল আকাশ ও এস,এম হীরা প্রমূখ। অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের ১২০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































