বালিয়াকান্দিতে ১৪ কার্টুন নকল সেমাই জব্দ, ৫হাজার টাকা জরিমানা-
- Update Time : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯
- / ৬৭ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ভেজাল ও নকল পণ্য সয়লাব করতে ও মুনাফা লাভের আশায় একটি চক্র উঠেপড়ে লেগেছে। নকল সেমাই বিক্রিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ১৪ কাটুন নকল সেমাই ও মালিক আব্দুল আওয়ালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে। জব্দকৃত সেমাই বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস,এম আসলাম বলেন, বালিয়াকান্দি থানা পুলিশ ১৪ কাটুন নকল সেমাই বুধবার বাজারজাত করার সময় জব্দ করে। এসময় সেমাইয়ের মালিক বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আঃ আওয়ালকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতে হাজির করে। যাচাই-বাছাই করে আব্দুল আওয়ালকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৭২ধারায় নকল সেমাই বাজারজাত করার দায়ে ৫হাজার টাকা জরিমানাসহ তাকে সতর্ক করা হয়। জব্দকৃত সেমাই উপজেলার বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































