ডিবি’র অভিযানে দৌলতদিয়া ঘাটের দালাল চক্রের ১০ সদস্য আটক –
- Update Time : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের বুকিং কাউন্টার কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার কার হয়।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে রুবেল প্রামানিক (৩০), মৃত ঈমান আলী শেখের ছেলে সালাম শেখ (৩৩), আনোয়ার শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৫), মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল কাদের (২৩), সামাদ সরদারের ছেলে ওয়াসিম সরদার (২০), লালন ফকিরের ছেলে জয়নাল ফকির (৩৫), খুদিরাম সরদারের ছেলে সেলিম (৩০), চর দৌলতদিয়া গ্রামের সিদ্দিক পালের ছেলে জাহিদ পাল (২৫), বাহিরচর দৌলতদিয়া গ্রামের সারোয়ার মোল্লার ছেলে সাইদুল ইসলাম সাইদ (৩৭) ও আফতাব মোল্লার ছেলে আকরাম মোল্লা (২৫)।
গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে যানবাহন পারাপারের দালাল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরির টিকিট ক্রয়-বিক্রয় ও ফেরিতে আগে পার করে দেয়ার সুযোগ করে দিয়ে আসছিল। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে সাত দিনের কারাদন্ডের আদেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































