পাংশায় অস্ত্র গুলিসহ চরমপন্থী সদস্য গ্রেপ্তার –
- Update Time : ১০:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
- / ৭৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ আক্কাস আলী মোল্লা (৩৮) নামের এক চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাংশা মডেল থানা সুত্রে জানাযায়, থানার এস আই নুরুল আমীন, এস আই এলাহী, এ এস আই রফিকুল ইসলাম, এনায়েত হোসেন, বদিউজ্জামান, সোহেল রানা সংঙ্গীয় পুলিশদল অভিযান চালিয়ে রবিবার একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও একটি কার্তুজসহ পেপুলবাড়ীয়া এলাকা থেকে চরমপন্থী আক্কাস আলী মোল্লাকে গ্রেফতার করেছে। আক্কাস মোল্লা উপজেলার মৌরাট ইউপির পূর্ব বাগদুলী (কলাবাড়ীয়ার চর) গ্রামের আবজাল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন চরমপন্থ’ী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সকল প্রকার অপরাধীদের পাংশা থেকে নির্মূল করা হবে সকলের সহযোগীতায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































