ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যান সমিতি’র পূনর্মিলনী অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যান সমিতির বার্ষিক পূনর্মিলনী, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার স্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর প্রতিনিধি একমাত্র কন্যা ও যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক পরিচালক একেএম জালাল উদ্দিন মিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সোহরাব হোসেন, সাবেক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রফিকুল আলম, টাংগাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান মিয়া। বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মাহমুদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































