বালিয়াকান্দিতে বাজার বণিক সমিতির নেতাদের সাথে ওসি’র মতবিনিময় –
- Update Time : ০৯:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ৬১ Time View

জাহিদুর রহিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স¦াভাবিক রাখতে ও নিয়মিত বাজার পাহাড়ার জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় বাজার বণিক সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার সাথে তার অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জঙ্গল বাজার বণিক সমিতির সহ-সভাপতি জাহিদুর রহিম, কোষাধ্যক্ষ অনুপম বিশ্বাস, সদস্য রমেন্দ্রনাথ মন্ডল, দিলীপ কুমার মন্ডলসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, ঈদকে সামনে রেখে অপরাধী চক্র নাশকতার চেষ্টা চালাতে পারে। এজন্য সকল বাজারে পাহাড়া জোড়দার করতে হবে। অপরাধীদের চিহিৃত করে পুলিশকে সহযোগিতা করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































