রাজবাড়ীর ৩ ইউপি’র বাসিন্দাদের স্বারকলিপি প্রদান, বন্ধ করলো প্রশাসন –
- Update Time : ০৯:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে অবৈধ ভাবে বালুর চাতাল তৈরীর প্রতিবাদে তিন ইউনিয়নের বাসিন্দারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে। আর ওই স্বারকলিপি প্রদানের পর পরই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলগমীর হুসাইনের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে চাতাল তৈরীর কাজ বন্ধ করে দিয়েছে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার বলতা স্লুইচ গেট সংলগ্ন শহর রক্ষা বেড়িবাঁধের উত্তর পাড়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষতিগ্রস্থ করে কতিপয় ব্যক্তিরা লাভবান হবার উদ্দেশ্যে বালু উত্তোলন করছেন। যার কারণে ওই স্থান পদ্মা নদীর গর্ভে বিলিন হবার সম্ভবনা রয়েছে। বিগত বছর ওই স্থানের পাশে বালু উত্তোলন করায় সে জায়গা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। যে কারণে রাজবাড়ী সদর উপজেলার দাদশী, মিজানপুর ও বরাট ইউনিয়নের গাছিয়াদহ, লক্ষাকোল ও পাকুরিয়া মৌজার বাসিন্দারা গত বুধবার রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলগমীর হুসাইনের কাছে স্বারকলিপি প্রদান করে। ওই স্বারকলিপি পাবার পর পরই তিনি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা শাহনাজ কে ওই বালুর চাতাল তৈরীর কাজ বন্ধ করার নির্দেশ দেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা শাহনাজ বলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ঘটনাস্থলে গিয়ে তিনি বালুর চাতাল তৈরীর কাজ বন্ধ করে দিয়েছেন। সেই সাথে ওই স্থানে রাখা বালু সড়িয়ে নিতে পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তাদের অনুরোধও করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































