বালিয়াকান্দির সুজন হলেন আওয়ামী কর আইনজীবী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক –
- Update Time : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আওয়ামী ট্যাক্স আইনজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। গত সোমবার ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের হল রুমে ওই কমিটি ঘোষনা করা হয়। এতে সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিনকে সভাপতি এবং এডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই সাথে রাজবাড়ীর কৃতি সন্তান সুজন চক্রবর্তীকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সুজন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের নিমাই চক্রবর্তীর ছেলে।
উল্লেখ্য, সুজন চক্রবর্তী বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি বৃহত্তর ফরিদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন এর নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু গবেষনা সংসদ এর নির্বাহী সদস্য, ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসাবে রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































