পরিকল্পিত ভাবে খাল খনন করা হচ্ছে না, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অভিযোগ –
- Update Time : ১০:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
- / ৮২ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উন্নয়ন সমন্বয় কমটির সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী খান এ শামীম প্রমূখ। সভায় সদর, বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী উপজেলা নির্বাহী কমকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায়, পানি উন্নয়ন বোর্ডের খাল খনন যথাযথ ও পরিকল্পিত ভাবে খনন করা হচ্ছে না,যার কারনে বিভিন্ন স্থানে রাস্তা সহ মানুষের ফসলি জমির ক্ষতি হচ্ছে। তাই সুষ্ঠুভাবে কাজ করার উপর নজর ও তদারকি করার আহব্বান জানানো হয় সভায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের বড়পুল থেকে পাংশা পর্যন্ত কাজের ধীর গতির কারনে জন-সাধারন, যাত্রী ও চালকদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে ,তাই সড়কের এ বেহাল অবস্থা ও ভাংগা চোড়া স্থানে ঈদের আগেই মেরামত করে চলার উপযোগী করারি নির্দেশনা দেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে। রাজবাড়ীতে এ বছর ধানের উৎপাদন ভালো হয়েছে, কিন্তু ধানের ফলন ভালো হলেও কৃষক এর প্রকৃত বাজার মূল্য পাচ্ছেনা। তাই কৃষকদের কাছ থেকে ইতমধ্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান ক্রয় এক সপ্তাহ ধরে ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে। এলজিইডির গ্রামীন সড়কের ১৩৮ কিলোমিটার সড়কের পাকা করন কাজ চলমান রয়েছে ইতমধ্যে তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































