কালুখালীর ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাংবাদিক ফজলু –
- Update Time : ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৮ জুন রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক।
আজ শনিবার দুপুরে কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ আব্দুল আলিম এর নিকট থেকে সমর্থকদের নিয়ে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
সাংবাদিক ফজলু উপজেলার বোয়ালিয়া ইউপির পাঙ্গাশিয়া গ্রামের মোঃ আব্দুল জলিল সরদারের ছেলে। তিনি দীর্ঘ দুই যুগ সাংবাদিকতা পেশার সাথে জরিত। বর্তমান তিনি দৈনিক যায়যায় দিন ও দৈনিক আন্দোলনের বাজার কালুখালী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক বলেন, তিনি সাংবাদিকতা পেশায় কাজ করে সব সময় সাধারন নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলার ৭ টি ইউনিয়ন বাসী ও দলমত নির্বিশেষে সবার ভালবাসা নিয়ে তিনি ভাইস-চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং ১৮ জুনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে তিনি আশাবাদী।
প্রসঙ্গত, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ও শেষে ধাপে ১৮ জুন রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৩য় ধাপে জেলার অন্য ৪টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































