রাজবাড়ীতে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস পালিত –
- Update Time : ০৯:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
- / ৮৫ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
“টেলিযোগাযোগে প্রমিতকরনের ক্ষেত্রে বৈষম্য’’-এই স্লোগানে রাজবাড়ীতে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও বিটিসিএল রাজবাড়ীর আয়োজনে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘যোগাযোগের অন্যতম মাধ্যম টেলিকমিউনিকেশন’ বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসান, বিটিসিএল রাজবাড়ী সহকারী ম্যানেজার মাহদী হাসান প্রমূখ বক্তৃতা করেন।
দিবসটিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং দিবসিটি প্রতিপাদ্য বিষয়ে রচনা প্রতিযোগি তাং অংশগ্রহণ কৃত বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে টেলিকমিউনিকেশন আজ বিশ্বের প্রতিটি দেশের সাথে তথ্য প্রযুক্তির লেনদেন ত্বরান্বিত করছে এবং মানুষের কাজকে সহজ ও সুন্দর করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে টেলিযোগাযোগ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































