রাজবাড়ী সদর হাসপাতালে আজো আসেনি ৪ চিকিৎসক –
- Update Time : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ও জনবলের সংকট আজো কাটেনি। বিগত বছরের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগ থেকে এ হাসপাতালে চার জন চিকিৎসককে পদায়ন করা হয়। তবে তারা যোগদান করেননি। ফলে স্বল্প জনবল নিয়ে জেলার ১২ লক্ষাধিক মানুষের প্রধান স্বাস্থ্য সেবার স্থান এ হাসপাতালটি চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ পদায়নকৃত চিকিৎসকদের সাথে যোগাযোগ করলেও তারা যোগদানের ব্যাপারে উৎসাহ দেখায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের তত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সব কথা বলা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্যদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয় বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন, হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ শাহরিমা নার্গিস, মোঃ আবদুল্লাহ আল মামুন, নাসিং সুপারভাইজার ক্ষমা মন্ডল, এসএসএন আখিঁ তারা, এমটি ল্যাব নন্দ দুলাল সরকার, ফার্মাসিষ্ট চায়না বালা, ওয়ার্ড মাস্টার মোঃ আবুল হোসেন, সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, লুৎফুন্নেছা, সৌমিত্র শীল চন্দন, আবদুল্লাহ আল মাহমুদ, মোহিতুজ্জামান বেলাল, হাসপাতালের নার্স, স্টাফ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিত।
রাজবাড়ী সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস। তিনি আরো বলেন, জনবল ও অবকাঠামোগত সমস্যা থাকা সত্বেও সেবাগ্রহণকারীদের সুবিধার্থে হেল্প ডেস্ক বা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের ক্ষেত্রে তিনি বলেন (বহিঃবিভাগের টিকিট,প্যাথলজি টেষ্ট, বেড কেবিন, ড্রেসিং ইনজেকশন পুশ) নিয়ম বর্হিভূত অর্থ আদায় করলে তাৎক্ষনিকভাবে তাকে জানানো যাতে তিনি দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাছাড়াও কোন অভিযোগ থাকলে অভিযোগ ও পরামর্শ বক্সে অভিযোগ দাখিল করা এবং আরএমও এর রুমে সংরক্ষিত অভিযোগ রেজিষ্টারে অভিযোগ লিপিবদ্ধ করা যেতে পারে। চিকিৎসকরা হাসপাতালে নির্দিষ্ট সময়ে উপস্থিত যাতে থাকেন সে ব্যাপারে কঠোর নির্দেশনাও তিনি প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































