কালুখালী : মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রাশিদা –
- Update Time : ০৯:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
- / ৬৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৮ জুন ২০১৯ রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার কালুখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা ইয়াছমিন।
মনোনয়নপত্র সংগ্রহ করেই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাঠে ব্যাপক গনসংযোগ করে চালাতে শুরু করেছে। রাশিদা ইয়াছমিন কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির বাসিন্দা আব্দুর রব শেখের স্ত্রী,তিনি সৎ আর্দশবান ও ধার্মিক নেত্রী হিসাবে পরিচিতি। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করে চলছেন তিনি। একই সাথে সব শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় অব্যাহত রেখে আসছেন এই মহসী নারী। প্রচারনা কালে রাশিদা ইয়াসমিন বলেন আমি অবহেলিত নারীদের নিয়ে কাজ করতে চাই,নারী সমাজ উন্নয়ন হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। আজ আমাদের জননেত্রী শেথ হাসিনার মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে আজ দেশের মানুষ ভাল আছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় তাই। আগামী ১৮ জুন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষে রাশিদ ইয়াসমিন সকলের নিকট দোয়া ও আর্শ্বিবাদ কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































