রাজবাড়ীর ডিসি অফিসে স্টাফ মিটিং অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, সাবরিনা শারমিন, দিলশাদ জাহান, হাবিবুল্লাহ, রুমানা আফরোজ, মোঃ আরিফুজ্জামান, সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মচারী এবং প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ১ জন করে কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার পেন্ডিং চিঠিপত্র ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে একই স্থানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































