বালিয়াকান্দিতে পান বরজে লবণ ছিটিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন-
- Update Time : ১০:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
- / ৭৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
পান বরজের আগুনের এক সপ্তাহ না যেতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে পান বরজে লবণ ছিটিয়ে এক কৃষকের ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুবৃত্তরা।
পান বরজের কাজে নিয়োজিত বাসুদেব অধিকারী জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আব্দুস সালাম শেখের ৮৮ শতাংশ জমিতে থাকা পান বরজে কে বা কাহারা লবণ ছিটিয়েছে। এতে পান বরজে পানের পাতা পচে পড়ে যাচ্ছে। আজ রবিবার সকালে পান বরজের মধ্যে কাজ করতে গিয়ে পাতা পচে যাচ্ছে বিষয়টি চোখে পড়ে। পরে পান বরজের মধ্যে লবণের কয়েকটি প্যাকেট দেখতে পাই। এতে বোঝা যায় দুবৃত্তরা পান বরজে লবন ছিটিয়ে এ ক্ষতি সাধন করেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ পান বরজে অন্তত ৩দিন পুর্বে লবণ দিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
পান বরজে লবণ ছিটিয়ে ক্ষতির বিষয়ে মোঃ রাসেল জানান, তিনি বাড়ীতে না থাকার কারণে বিষয়টি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেনকে অবগত করেছেন। তবে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিবো।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন জানান, বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন। আমি বিকালে পান বরজে যাব। না দেখে কিছু বলতে পারবো না।
উল্লেখ্য, জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর বাওড়ের চালা এলাকায় গত ২৯ এপ্রিল ভোর রাতে হাতেম শেখ, হাসান শেখ, মাজেদ শেখ, সুজিত রায়, হারুন শেখ, কাশেম শেখ, জিয়া শেখ ও শাহাদত মন্ডলের পান বরজে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুবৃত্তরা। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। কয়েকদিন না যেতেই এবার লবণ দিয়ে পান বরজে ক্ষতি সাধন করায় পান চাষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































