পাংশার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদের দাফন সম্পূর্ণ –
- Update Time : ০৮:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯
- / ৮৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ২ বার নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ ১০ মে শুক্রবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।
তিনি ফরিদপুর জেলা প্রশাসক উম্মে তানজিয়া সালমা, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, তৎকালীন গোয়ালন্দ মহকুমার মুজিব বাহিনীর কমা-ার এ,কে,এম মঞ্জুর মোরশেদ সাচ্চু’র বোন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ৯টায় পাংশা সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম , রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যাণগণ এবং উপজেলা আ.লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে পাংশা পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































