রাজবাড়ীতে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা –
- Update Time : ১০:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ (৬ থেকে ১২ মে) উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল পৌনে ১০ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা সড়ক বিভাগ ও বিআরটিএ’র সহযোগিতায় জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ে নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন।
এ সময় সড়ক বিভাগ, বিআরটিএ, শ্রমিক পরিবহন ইউনিয়ন, বাস মালিক গ্রুপের কর্মকর্তা, নের্তৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































