রাজবাড়ীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত –
- Update Time : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯
- / ১০৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
’“নার্স-সবার জন্য স্বাস্থ্য অর্জনে স্বোচ্চার’’-এই স্লোগানে রাজবাড়ীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সেই সাথে নার্সিং মাদার ফ্লুরেন্স নাইটেংগেলের ১৯৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টার দিকে নার্সিং ইনষ্টিটিউশন ও জেলা সদর হাসপাতালের আয়োজনে রাজবাড়ী সদর হাসপাতাল নার্স ইনষ্টিটিউশনে আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় বক্তারা, সততা ও নিষ্ঠার সাথে সেবার মন নিয়ে নার্সদের স্ব স্ব কর্মক্ষেত্রে দায়িত্ব পালন এবং রোগীদের সাথে আন্তরিকতার সাথে হাসি মুখে কথা বলার অনুরোধ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, সিনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ গোলাম ফারুক, সদর হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট ডাঃ জিএম শহিদুল ইসলাম শামীম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহনিমা নার্গিস, ডেন্টাল সার্জন সুজিত সিনহা প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































