হাজতির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রাজবাড়ীর এক কারারক্ষী নজরদারীতে –
- Update Time : ০৩:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
এক হাজতির স্ত্রীকে একাধিকবার ধর্ষণ এবং ওই ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী আনিসুর রহমান (৩৫) কে নজরদারীতে রেখেছেন কারাগার কর্তৃপক্ষ। আদালত ওই মামলার তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেবার জন্য রাজবাড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
দুই সন্তানের জনক কারারক্ষী আনিসুর রহমানের বাড়ী পাবনা জেলার সাথিয়ায়। তিনি রাজবাড়ীতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
রাজবাড়ীর জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুল ইসলাম জানান, গত সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কারারক্ষী আনিসুর রহমানের বিরুদ্ধে রাজবাড়ী জেলা কারাগারে ডাকাতি মামলায় অবস্থানরত এক হাজতীর স্ত্রী (২৬) ওই মামলাটি করেছেন বলে শুনেছেন। তবে আদালত থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলা কারাগারে কোন পত্র প্রদান করা হয়নি। যদিও আদালত এ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেবার জন্য রাজবাড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ফলে তদন্তের পরই বলা সম্ভব হবে কারারক্ষী আনিসুর রহমান কতটা দায়ী। আর দায়ী হয়ে অবশ্যই ওই কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কারণে বর্তমানে এ কারারক্ষি রাজবাড়ী জেলা কারাগারে কর্তব্য পালন করলেও তাকে সর্বোচ্চ নজরদারীতে রাখা হয়েছে। যদিও কারারক্ষি আনিসুর রহমান তাদের কাছে দাবী করেছেন, তিনি নিরাপরাধ। তাকে ষড়যন্ত্র মূলক ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ইতোমধ্যেই আদালতের নির্দশনাপত্র অনুয়ায়ী তিনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্তের শুরুতেই নানা ধরণের চাঞ্চল্যকর তথ্য উঠে আসা শুরু করেছে।
মামলার বাদী জানান, ২০১৯ সালের ১২ ডিসেম্বর রাজবাড়ী থানায় একটি ডাকাতি মামলা রেকর্ড করা হয়। ওই মামলার আসামি হিসেবে একই বছরের ২২ ডিসেম্বর তার রাজবাড়ী জুট মিলে কর্মরত স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে তার স্বামী রাজবাড়ী জেলা কারাগারে হাজতি হিসেবে অবস্থান করছেন। গত ১ ফেব্রুয়ারী ওই গৃহবধূ তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। সে সময় ওই কারাগারের কারারক্ষী আনিসুর রহমান (৩৫) এর সাথে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে কারারক্ষি আনিসুর রহমান তাকে ৫০ হাজার টাকা দিলে আগামী ৭ দিনের মধ্যে তার স্বামীর জামিন করে দেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ওই কারারক্ষী তাকে উকিলের বাড়ীতে কথা বলার জন্য একটি থ্রি হুইলার “মাহেন্দ্র” গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত এক বাড়ীতে নিয়ে যায় এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এমনকি এক সহযোগিকে দিয়ে ওই ধর্ষণের চিত্র মোবাইল ফোনে রেকর্ড করে রাখে। পরবর্তীতে গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন পৌর শ্মশান ঘাটের ভিতরে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক সেখানে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। এ কারণে তিনি বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ পূর্বক পরবর্তী আদেশের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































