চিনি, রং, ডালডা দিয়ে রাজবাড়ীতে তৈরী হচ্ছে আখের গুড়, ৪০ মন জব্দ –
- Update Time : ০৭:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে রাজবাড়ীর লক্ষীকোল থেকে বিপুল পরিমান ভেজাল আখের গুড় জব্দ করা হয়েছে।
এ সময় ভেজাল গুড় তৈরির কাঁচামালসহ ৩৫ থেকে ৪০ মন গুড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের লক্ষীকোল এলাকা আব্দুল খালেক মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে এ ভেজাল গুড়সহ গুড় তৈরির সরমঞ্জামাদি জব্দ করা হয়। সেই সাথে ওই ব্যবসায়ীকে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পড়ে জব্দকৃত গুড় নসিমন যোগে এনে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের পাশের লেকে ঢেলে ফেলে নষ্ট করা হয়। গুড় টিন ও মাটির চাড়িতে রাখা ছিল।
জানাগেছে, চিনি, ঝুলাগুড়, কাপড় তৈরির ৭ ধরনের রং, ডালডাসহ বিভিন্ন উপাদান দিয়ে বহু দিন ধরে এসব গুড় তৈরি করে আসছিল খালেক মোল্লা। এসব গুড় রাজবাড়ীর বাজারে বিক্রি হত। তবে এ গুড় আসন্ন রমজান উপলক্ষে তৈরি করা হচ্ছিল বলে জানাগেছে।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, ভেজাল বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী শহরের লক্ষীকোল আব্দুল খালেক মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির সরমঞ্জমাদিসহ প্রায় ৪০ মন গুড় জব্দ করেছেন। এ সময় ভেজাল গুড় তৈরির জন্য ওই ব্যবসায়ীকে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন এবং জব্দকৃত গুড় নষ্ট করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাববে বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































