২বিদ্যালয়ে স্কুল ভিত্তিক কেকেএস ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা –
- Update Time : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আজ শনিবার সকাল ১০টায় রাজবাড়ীর চৌধুরী আব্দুল হামিদ একাডেমী ও দুপুর ২ টায় চৌধুরী মাহাবুব হোসেন উচ্চ বিদ্যালয়ে “কেকেএস ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা -২০১৯”অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহাবুদ্দিন বিশ^স। সভাপত্বি করেন চৌধুরী মাহাবুব হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম মিয়া।
১০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো চিত্রাংকন, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, গল্প বলা, ছড়া লিখন, কুইজ, শব্দ দিয়ে অনুচ্ছেদ, সুন্দর হাতের লেখা ,বাগধারা দিয়ে বাক্য গঠন, একক অভিনয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































