ভাঙ্গন কবলিত প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনা নিবাস’ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী –
- Update Time : ০৮:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
- / ১০২ Time View

ফজলুল হক, মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর ভাঙ্গন কবলিত জেলার কালুখালীর প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনা নিবাস’ পরিদর্শন করেছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি আজ মঙ্গলবার সকালে স্প্রিড বোর্ডে মানিকগঞ্জের পাটুরায়া ঘাট থেকে পদ্মা নদীর ডান তীরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দায় এসে পৌছান। সেখান থেকে তিনি রাজবাড়ী সেনানিবাস এলাকায় পৌছান। নদীপথে প্রতিমন্ত্রী কালুখালীর চর এলাকায় পৌঁছালে জেলা আ.লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সে সময় যশোর-৫৫ পদাতিক ডিভিশনের জিওসি সরোয়ার হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া খানম লুনা, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীনসহ কালুখালী ও পাংশা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিকালে তিনি ঢাকা ফিরে যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































