রাজবাড়ীতে কবি সম্মিলন, সম্মাননা ও কবিতা উৎসব-
- Update Time : ০৮:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নবীন ও প্রবীন কবিদের নিয়ে কবি সম্মিলন সম্মাননা ও কবিতা পাঠের উৎসব হয়েছে।
এ অনুষ্ঠানে ২ জন বিশিষ্ট কবিকে মীর মশাররফ হোসেন স্মৃতি সম্মাননা স্মারক এবং ২ জন লেখক ও গবেষককে দেওয়া হয় মীর মশাররফ হোসেন সাহিত্য পদক। তাদের সবাইকে সম্মাননা স্মারকের পাশাপাশি অভিনন্দন পত্র ও উত্তরীয় প্রদান করা হয়েছে। এ সময় সকল সংবর্ধিত ব্যাক্তির জীবনী পাঠ করা হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলো, কবি রমজান সাবেরী ও কবি খোকন মাহমুদ এবং লেখক ও গবেষক ড. দেবব্রত দেবরায় ও আবদুল মান্নান।
আজ শুক্রবার বিকালে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা দেওয়া হয়।
কবি সম্মিলন সম্মাননা ও কবিতা উৎসবের প্রথম পর্বে কবি শেখ আবদুর রউফ হিটু ‘স্মৃতি’, দেলোরাজ ফত্ত ‘শারীরিক খেলায়’, ইউসুব বাসার আকাশ ‘নদী’, সালাম তাসির ‘সবুজ পাতার দেশ’, শরীফ কায়কোবাদ ‘ আমি স্বাধীনতা চাই’, রজমান সাবেরী ‘নজরুল রণকান্ত’ প্রভৃতি স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা।
দ্বিতীয় পর্বে সভায় সংগঠনের সভাপতি সালাম তাসির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. ফকীর আবদুর রশীদ, কবি ও ছড়াকার স ম সামসুল আলম প্রমূখ। আলোচনা সভার শুরুতে অতিথীদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।
এ সময় কবির জীবনি পাঠ করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের যুগ্ম-সম্পাদক রাজ্জাকুল আলম রাজু। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা শিল্পকলার একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও কবি ইউসুব বাসার আকাশ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































